Wednesday, December 10, 2025

Stoic philosophy-An influence in real life.



Strive for a day filled with meaning beyond just routine,

living with purpose instead of just habit.


শুধু রুটিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে

অর্থ ও উদ্দেশ্যে ভরা একটি দিনের জন্য  বাঁচার চেষ্টা করুন

অভ্যাস নয়, উদ্দেশ্যকে কেন্দ্র করে বাঁচুন।


Stoic Philosophy.


বেশিরভাগ মানুষই ‘অটোপাইলট’- করে জীবন চালায়,যেমন 

জেগে ওঠা, ফোন দেখা, অফিস, বাড়ি ফেরা, ঘুম।

স্টোইক দর্শন বলে— এভাবে শুধু বেঁচে থাকা নয়,

সচেতনভাবে বাঁচাটাই মূল।


মার্কাস অরেলিয়াস বলেছেন:

“প্রতিটি মুহূর্তে নিজেকে জিজ্ঞেস কর— এটি কি সত্যিই প্রয়োজনীয় ছিল?


এপিকটেটাস বলেন:

“আর কতদিন অপেক্ষা করবে নিজেকে সর্বোত্তম রূপে প্রকাশ করতে?”


অর্থাৎ, উদ্দেশ্যহীন ব্যস্ততা নয়—সচেতন কাজই জীবনে অর্থ আনে।


১. কর্পোরেট পেশাজীবীর পরিবর্তন


প্রতিদিন শত শত ইমেইল দেখে দিন শুরু হয়. 

দেখতে ব্যস্ততা, কিন্তু আসলে সে শুধু প্রতিক্রিয়া দিচ্ছে।


স্টোইসিজম শেখায় তিনি প্রতিদিন একটিমাত্র উদ্দেশ্য ঠিক করলেন—

“আজ আমি একটি সম্পর্ক উন্নত করব।”

অথবা

“আজ আমি এমন একটি কাজ করব যা আমার ক্যারিয়ার কে এগিয়ে দেবে।”


ফলাফল—কম কাজ করেও বেশি অর্থপূর্ণ অনুভূতি পাওয়া যায়. 


২. গৃহিণীর রুটিনের মধ্যে একটা অর্থ সৃষ্টি


প্রতিদিন রান্না—একটি অভ্যাস।

কিন্তু একদিন তিনি সিদ্ধান্ত নিলেন সচেতনভাবে রান্না করবেন,

ভালোবাসা ও উপস্থিতি দিয়ে।


একই কাজের মধ্যেও অর্থ জন্ম নেয় 


৩. ছাত্রের  নিয়মিত অভ্যাস থেকে উদ্দেশ্যমূলক শিক্ষায় পরিবর্তন


প্রতিদিন যান্ত্রিক পড়াশোনা।

কিন্তু সেনেকা পড়ে সে শেখে—

“প্রতিটি দিন তোমার জ্ঞানে কিছু যোগ হোক. 


এবার সে প্রতিদিন একটি জিনিস গভীরভাবে শেখে—

পড়াশোনা চাপে নয়, উন্নতি হয়ে ওঠে।


৪. উদ্যোক্তার ‘Busy Work’ ত্যাগ


মেসেজ, সোশ্যাল মিডিয়া, ছোটখাটো কাজ—

ব্যস্ততা আছে, কিন্তু অগ্রগতি নেই।


স্টোইক প্রশ্ন—

“আজ কোন কাজ কি আমাকে সত্যিকারের উন্নতির দিকে নিয়ে যাচ্ছে?


একটি অর্থবহ কাজ বেছে নেওয়াই তাকে এগিয়ে নিয়ে  যেতে সাহায্য করে. 




1. সকালের উদ্দেশ্য নির্ধারণ — “আজকের দিনের মূল্য কী?”



2. একটি গুরুত্বপূর্ণ কাজ করুন, দশটি অপ্রয়োজনীয় নয়।



3. কাউকে সাহায্য করুন — ছোট হলেও।



4. অভ্যাস শুরু হওয়ার আগে থামুন — “এটা কি প্রয়োজন?”



5. দিন শেষে প্রতিফলন — কী করলাম, কোথায় অভ্যাসে ভেসে 


Strive for a day filled with meaning, not just routine.

শুধু রুটিন নয়—অর্থ ও উদ্দেশ্যে ভরা একটি দিন গড়ে তুলুন।


Live with purpose, not habit.

অভ্যাস নয়—উদ্দেশ্যকে কেন্দ্র করে 


— Umashankar Mukherjee


No comments:

Post a Comment